ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১ মে ২০২৬  
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

মানিক চৌধুরী।

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক চৌধুরী (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তার নাম হৃদয় হোসেন।

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার বাবরা গ্রামের দক্ষিণ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মানিক চৌধুরী পুকুরিয়া গ্রামের উলফাত চৌধুরী ছেলে। হৃদয় হোসেন কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের এনামুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী জোহর আলী বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক রাস্তায় ছিটকে পড়েন। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মানিকের অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, “আহতদের মধ্যে একজন যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।”

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়