ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৯ এপ্রিল ২০২৬  
লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার

শিপন।

লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. শিপন (২২)। তিনি উপজেলার লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার ছেলে।

আরো পড়ুন:

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাসিরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল সকালে শিপন বাগদা চিংড়ির পোনা সংগ্রহের জন্য মেঘনা নদীতে মইজাল ফেলেন। হঠাৎ পায়ে জালের রশি পেঁচিয়ে তিনি নদীর স্রোতে তলিয়ে যান।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, নিখোঁজের তিন দিন পর শিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/লিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়