জার্মান চ্যান্সেলরকে তুলোধুনো করলেন ট্রাম্প
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকে তুলোধুনো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প জার্মান চ্যান্সেলরকে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করে তার নিজের দেশের ব্যাপারে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।
সোমবার এক অনুষ্ঠানে ম্যার্ৎস ইরানের ওপর মার্কিন হামলার সমালোচনা করে বলেছেন, ‘আমেরিকানদের স্পষ্টতই কোনো কৌশল নেই’ এবং তারা ‘কোন কৌশলগত প্রস্থানের পথ’ বেছে নেবে তা তিনি দেখতে পাচ্ছেন না।
তিনি বলেছেন, “ইরানিরা স্পষ্টতই আলোচনা করতে খুব দক্ষ, অথবা বলা ভালো, আলোচনা না করতে খুব দক্ষ; তারা আমেরিকানদের ইসলামাবাদে যেতে এবং কোনো ফল ছাড়াই বিদায় করে দিচ্ছে। একটি পুরো জাতি (যুক্তরাষ্ট্র) ইরানি নেতৃত্ব, বিশেষ করে তাদের রেভল্যুশনারি গার্ডসের কাছে অপমানিত হচ্ছে। আমি আশা করি এই পরিস্থিতির দ্রুত অবসান হবে।”
পরের দিনই ম্যার্ৎসের সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, জার্মান চ্যান্সেলর জানেন না তিনি কী বলছেন।
এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, জার্মান চ্যান্সেলরের উচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (যেখানে তিনি সবচেয়ে বেশি নিস্ক্রিয়) অবসানে এবং নিজের ভাঙা দেশকে সারিয়ে তোলার জন্য-বিশেষ করে অভিবাসন ও জ্বালানি ক্ষেত্রে আরো বেশি সময় ব্যয় করা। যারা ইরানের পারমাণবিক হুমকি দূর করতে, জার্মানিসহ বিশ্বকে নিরাপদ করতে কাজ করছে তাদের কাজে হস্তক্ষেপ করার পেছনে কম ব্যয় করা উচিত।”
ঢাকা/শাহেদ