ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেল পাচারের অপরাধে পাম্প কর্মীর ৭ দিন কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ৩০ এপ্রিল ২০২৬  
তেল পাচারের অপরাধে পাম্প কর্মীর ৭ দিন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে তেল পাম্প থেকে তেল পাচার করার অপরাধে এক পাম্প কর্মীর ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় মমতাজ ২ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম।

এ সময় ওই পাম্প থেকে অবৈধভাবে একটি প্রাইভেট কারে ৬০ লিটার পেট্রোল পাচার করার অপরাধে শাহিনুর ইসলাম নামে এক পাম্প কর্মীকে সাত দিনের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক আজহারুল ইসলাম জানান, পাম্পে তেল বিতরণ শুরু করার আগে একটি প্রাইভেট কারে জারকিনের ভিতরে ৬০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ করা হয়। এবং আরো একাধিক বোতলের ভিতরে মজুদ করার চেষ্টা করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ওই পাম্পে অভিযান চালানো হয়। 

এ সময় পাম্পের কর্মী শাহিনুল ইসলাম তার অপরাধ স্বীকার করলে ৭ দিনের জেল প্রদান করা হয়েছে। একইসঙ্গে পাচারকৃত পেট্রোল  জব্দসহ পাম্প কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

ঢাকা/হিমেল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়