বাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীর বাগমারায় এক শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মঞ্জুর কারিগরকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মঞ্জুর কারিগর একই উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের মৃত নজের আলী কারিগরের ছেলে।
বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনার সময় তরুণীর মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সুযোগে ভুক্তভোগীকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে যান মঞ্জুর। দীর্ঘ সময় তরুণীকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায় তাকে অভিযুক্তের শোবার ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হতে দেখেন। কী হয়েছে—জানতে চাইলে তরুণী বলেন, অভিযুক্ত তাকে ধর্ষণ করেছেন এবং বিষয়টি কাউকে না জানাতে ২০ টাকা দিয়েছেন। বিষয়টি জানার পরই পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ভুক্তভোগীর ভাই মামলা করলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
ঢাকা/মাহী/রাজীব
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি