অসুস্থ সারজিস, হাসপাতালে ভর্তি
সারজিস আলম।
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টায় তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এসব তথ্য জানান।
মিডিয়া সেল থেকে বলা হয়, হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন সারজিস আলম। দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
এক বিবৃতিতে সারজিসের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার ভাইয়ের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।
ঢাকা/রায়হান/সাইফ
বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী