ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাতীয় নির্বাচনে কারচুপি হয়নি: ইইউ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:৫৪, ২৮ এপ্রিল ২০২৬
জাতীয় নির্বাচনে কারচুপি হয়নি: ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের কোনো সত্যতা পায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল। সংস্থাটি বলেছে, নির্বাচনি প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক চর্চা বজায় রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজ্যাবস।

আরো পড়ুন:

তিনি বলেন, “নির্বাচনের সময় যেসব কারচুপির অভিযোগ তোলা হয়েছে, বিশেষ করে ঢাকার বিভিন্ন আসনকে ঘিরে সেসব অভিযোগ যাচাই করে তার সত্যতা পাওয়া যায়নি।”

তবে কোনো পক্ষের অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য আইনি প্রক্রিয়া খোলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইইউ পর্যবেক্ষক দল নির্বাচনের পুরো প্রক্রিয়ায় ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছে বলে জানান মিশন প্রধান।

তিনি আরো বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়