ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৮ এপ্রিল ২০২৬  
বগুড়ায় ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান অভিযান চালিয়ে ২০০ লিটার তেল জব্দ করে।

বগুড়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ এবং উচ্চমূল্যে বিক্রি করায় মা এন্টারপ্রাইজকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের কাটনারপাড়া এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা পুলিশ সহযোগিতা করে।

আরো পড়ুন:

ভোক্তা অধিপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি আইনত নিষিদ্ধ হলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এ সব জ্বালানি মজুদ ও বিক্রি করে আসছিল। এছাড়া তাদের বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের বৈধ লাইসেন্সও ছিল না। প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ২০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ রাখা এবং প্রতি লিটার ২০০ টাকা দামে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ সব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক বিপ্লবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জ্বালানি সরকার নির্ধারিত দামে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়