ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশ এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর ভাবনায় রয়েছেন তরুণরা: তথ‍্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২ মে ২০২৬   আপডেট: ২০:৩৬, ২ মে ২০২৬
দেশ এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর ভাবনায় রয়েছেন তরুণরা: তথ‍্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ভাবনায় রয়েছেন তরুণরা। তাই তরুণদের সুস্বাস্থ্য ও কর্মসংস্থান তৈরিতে খেলাধুলাকে তিনি বিশেষ প্রাধান্য দিচ্ছেন।’’  

শনিবার (২ মে) বিকাল ৫টার দিকে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

প্রতিমন্ত্রী স্পোর্টসে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আগামীর সম্ভাবনাময় ক্রীড়া সৈনিকদের খুঁজে বের করা সরকারের প্রধান উদ্দেশ্য। যারা পরবর্তীতে ক্রীড়াঙ্গনে দেশের সম্মান বহির্বিশ্বে তুলে ধরবে।’’

অনুষ্ঠানে উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম, ক্রীড়া সংগঠক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন প্রমুখ। 

নতুন কুঁড়ি স্পোর্টসের এই প্রতিযোগিতায় জেলার ১২ উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের দুই শতাধিক খেলোয়াড় আট ইভেন্টে অংশ নেবে।

ঢাকা/মিলন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়