ঝিনাইদহে সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উদ্ধারকৃত সাড়ে ৭ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ক্রিস্টাল আইস।
ঝিনাইদহে অভিযান চালিয়ে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ক্রিস্টাল আইস উদ্ধার করেছে র্যাব। জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চমাত্রার এ মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল অভিযান চালায়।
র্যাব জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ক্রিস্টাল আইস এক ধরনের উচ্চমাত্রার মাদক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে এ সব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।
র্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/সোহাগ/বকুল
ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী