ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২ মে ২০২৬   আপডেট: ১৯:২৯, ২ মে ২০২৬
রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

রূপপুর প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকা।

পাবনার ঈশ্বরদীতে শরীরচর্চা করার সময় চুরকিন ভ্লাদিমির নামে রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নতুনহাট গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, শরীরচর্চা করতে গিয়ে চুরকিন ভ্লাদিমির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও পুলিশ সূত্রে জানা গেছে। 

ঢাকা/শাহীন//

সর্বশেষ

পাঠকপ্রিয়