এ সপ্তাহের রাশিফল (২-৮ মে)
জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন || রাইজিংবিডি.কম
সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ -২০ এপ্রিল): সব পরিস্থিতিতে ইতিবাচক ও প্রাণবন্ত থাকুন। কাজে বিরক্তি বোধ করবেন। অকারণে অর্থ খরচ হবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। কোনোরকম ভুল বোঝাবুঝি হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): আবেগ ও অহংকারের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না। কোনো বিষয়ে অতিরিক্ত প্রত্যাশা না করাই ভালো হবে। সমঝোতার মাধ্যমে সবকিছু নিষ্পত্তির চেষ্টা করুন। সিদ্ধান্তহীনতার জন্য সফলতা বিঘ্নিত হবে। অর্থনৈতিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রিয়জনের জন্য ব্যাকুলতা বাড়বে। অংশীদারি ব্যবস্যায় সমস্যা তৈরি হতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): জনপ্রিয়তা বাড়বে।কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার সঠিক প্রতিফলন পাবেন। আর্থিক দিক খুব ভালো যাবে। প্রতিদিন অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে সুনাম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পজিটিভ থাকুন।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): পরিবার ও আবেগ সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্ত থাকবে। ব্যবসায় সফলতা পাবেন। গবেষণামূলক কাজে সফলতা পাবেন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লেনদেনে সফলতা পাবেন। কর্মে পরিপূর্ণতা পাবেন। জমি সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আপনার আত্মবিশ্বাস ও জনপ্রিয়তা বাড়বে। দাম্পত্য জীবনে সমন্বয় সাধন করতে পারবেন। দ্বিধাদ্বন্দ্ব বাড়বে। ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকবেন। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পেশাগত কাজে সফলতা পাবেন। অর্থনৈতিক বিষয় আপনার অনুকূলে থাকবে। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। ব্যবসায় নতুন ক্ষেত্র তৈরি হবে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। অংশীদারী ব্যবসায় সতর্ক থাকা প্রয়োজন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। উদারতার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। রোমাঞ্চ শুভ। এ সপ্তাহে নানামুখী চাপে থাকতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ধৈর্য ধরে রাখতে পারলে সফলতা পাবেন। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। পেশাগত কাজে সফলতা পাবেন। দুর্ঘটনার বিষয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী থাকবেন। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। মেজাজ চড়া থাকতে পারে। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। একান্ত প্রয়োজন না হলে কোনো চুক্তি করবেন না।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। প্রেমে ও দাম্পত্য বিষয়ে শূন্যতা অনুভব করবেন। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ শুভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে সুখবর পাবেন। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে মানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব দূর হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সম্পর্কে উষ্ণতা থাকবে। পরিবেশ পরিস্থিতি ভালো যাবে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। অতিরিক্ত আবেগ বা হীনমন্যতা দাম্পত্য ও পারিবারিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে। গোপন শত্রুদের তৎপরতা বাড়বে।
ঢাকা/ফিরোজ