ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৩ মে ২০২৬   আপডেট: ১৭:৫৮, ৩ মে ২০২৬
বগুড়ায় ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

এম কে এ সাকিদার|

বগুড়ায় এম কে এ সাকিদার নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনি বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র নামে প্রতিষ্ঠান খুলে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছিলেন। রবিবার (৩ মে) অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন সংস্থাটির সহকারী পরিচালক মেহেদী হাসান।

অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের টিম।

আরো পড়ুন:

ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, এম কে এ সাকিদার মূলত পল্লী চিকিৎসক। তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখছেন। নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে সাকিদার তার প্রতিষ্ঠানে নিয়ে আসতেন বলে অভিযোগ রয়েছে।

সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, অভিযানের সময় জিজ্ঞাসাবাদে সাকিদার নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়