ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: পানিসম্পদমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ৪ মে ২০২৬  
২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: পানিসম্পদমন্ত্রী

দীর্ঘদিন বন্ধ থাকার পর খাল খনন কর্মসূচি আবার চালু হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

মন্ত্রী জানান, খাল খননের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এ কাজে জেলা প্রশাসকদের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন, তা ছিল বিপ্লব। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটিকে নতুন আঙ্গিকে শুরু করেছেন। খাল জনগণের সম্পত্তি।খাল প্রশস্ত করতে গিয়ে কোনো দখলদার সামনে পড়লে তাকে সরে যেতে হবে। নতুন করে কেউ খাল দখল করতে চাইলে ডিসিরা আইনগত ব্যবস্থা নেবেন।”

মন্ত্রী বলেন, “খালের প্রবাহ ঠিক রাখতে কাজ করার সময় দোকানপাট পড়লে তা ভেঙে ফেলা হবে। কেউ মাছের ঘের বানিয়ে খাল আটকে রাখলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

নদীভাঙন হলে দ্রুত কী পদক্ষেপ নিতে হবে, সে বিষয়েও সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়