ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএমডিএর চেয়ারম্যান হলেন কৃষক দলের সভাপতি

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ৬ মে ২০২৬  
বিএমডিএর চেয়ারম্যান হলেন কৃষক দলের সভাপতি

হাসান জাফির তুহিন

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-১৩ (২) অনুযায়ী হাসান জাফির তুহিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেন। তবে, তিনি পরাজিত হন।

ঢাকা/মাহী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়