ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুদিন না যেতেই ব্রির ডিজির নিয়োগ বাতিল 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ৬ মে ২০২৬   আপডেট: ০৯:৪২, ৬ মে ২০২৬
দুদিন না যেতেই ব্রির ডিজির নিয়োগ বাতিল 

ফাইল ফটো

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করেছে কৃষি মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ মে) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের গত ৩ মে তারিখের প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব (গবেষণা), কৃষি মন্ত্রণালয়-কে নিজ দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালকের শূন্য পদের বিপরীতে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অপর দিকে, কৃষি মন্ত্রণালয়ের গত  ৩ মে জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলামকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে।

ডিজি নিয়োগকে কেন্দ্র করে গত ১ মাস ধরে ধান গবেষণা ইনস্টিটিউটে হট্টগোল চলছে। গত রবিবার নতুন ডিজি নিয়োগের পর তা আরো বৃদ্ধি পায়। নতুন ডিজিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ভবনে তালা দেয় একটি পক্ষ।  

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়