ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ৬ মে ২০২৬  
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে আসামির পলায়ন

পালিয়ে যাওয়া আসামি শাহীন।

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের কাছ থেকে শাহীন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার আভযোগ উঠেছে। পালানোর চেষ্টাকালে সজল নামে অপর এক আসামিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

পলাতক শাহীন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার জালাল মিয়ার ছেলে। গ্রেপ্তার সজল একই এলাকার হাসেম মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ জানান, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালতে তোলার আগেই তারা দুইজন পালানোর চেষ্টা করেন। এর মধ্যে শাহীন হাতকড়াসহ পালিয়ে যান। আর উপস্থিত জনসাধারণের সহায়তায় পলানোর চেষ্টাকালে অপর আসামি সজলকে গ্রেপ্তার করা হয়। শাহীনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়