ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ৬ মে ২০২৬   আপডেট: ১০:৫২, ৬ মে ২০২৬
কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসেডেন্ট মাসুজ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে ইরানের প্রেসেডেন্ট মাসুজ পেজেশকিয়ান বলেছেন, ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ‘হুঁশিয়ারি অথবা আলোচনার টেবিলে ছাড়’ দেওয়ার প্রস্তাবের সরাকরি প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। খবর আল-জাজিরার। 

বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে পেজেশকিয়ান বলেন, “আমরা মুসলমানরা ইতিমধ্যেই সর্বশক্তিমানের কাছে আত্মসমর্পণ করেছি; অন্য কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না।” তিনি আরো যোগ করেন, “শিয়া ধর্মবিশ্বাসের অনুসারীদের বলপ্রয়োগ করে বাধ্য করা অসম্ভব।”

আরো পড়ুন:

ইরানের প্রেসিডেন্ট জানান, মঙ্গলবার রাতে তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপচারিতা তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক হুমকি অপসারণের জন্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানিয়েছেন। তার মতে, এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বিদেশি সামরিক হস্তক্ষেপ বন্ধ হওয়া জরুরি।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে যে, তারা হরমুজ প্রণালিতে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ওই চ্যানেল ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করে দেওয়া। মূলত এই বিষয়টি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের আলোচনায় অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

তবে এরপররই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, হরমুজ প্রণালি উন্মুক্ত করার লক্ষ্যে গৃহীত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তেহরানের সঙ্গে চলমান আলোচনাকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়