মক্তবপড়ুয়া শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর মহিপুরে মক্তবপড়ুয়া শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে বেল্লাল হোসেন (২৮) নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেল্লাল ওই এলাকার একটি মসজিদে ইমামতি করতেন এবং সকালে শিক্ষার্থীদের কোরআন পড়াতেন। তবে, দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে আসছিলেন।
শনিবার সকালে এক শিশু শিক্ষার্থীকে মসজিদের পাশে থাকা তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, “এ ঘটনায় শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”
ঢাকা/ইমরান/রাজীব
এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী