ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধ করে রাখতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:৪০, ১৬ এপ্রিল ২০২৬
‘যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধ করে রাখতে পারে’

হোয়াইট হাউজের উপদেষ্টা স্টিফেন মিলার

ইরানের অর্থনীতিকে কোণঠাসা করতে দেশটির সমুদ্রবন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধ ‘অনির্দিষ্টকাল’ পর্যন্ত চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউজের উপদেষ্টা স্টিফেন মিলার। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর আল-জাজিরার। 

গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর এই কঠোর নৌ-অবরোধের নির্দেশ দেন, যার মূল লক্ষ্য হলো তেহরানের অর্থনীতিকে স্থবির করে দেওয়া।

আরো পড়ুন:

সাক্ষাৎকারে স্টিফেন মিলার প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন ‘শান্তিকামী মানুষ’ হিসেবে অভিহিত করেন। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই দৃঢ়।

মিলার বলেন, “আমেরিকা কখনো কারো দ্বারা ভীত হবে না। পারমাণবিক অস্ত্রধারী ইরানকে আমেরিকা কখনোই মেনে নেবে না- এখনও না, ভবিষ্যতেও না।”

মিলার সতর্ক করে দিয়ে বলেন যে, ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

তিনি বলেন, “একটি সামরিক অভিযান তাদের (ইরানের) জ্বালানি অবকাঠামো প্রজন্ম থেকে প্রজন্মান্তরের জন্য নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু তিনি (ট্রাম্প) স্পষ্ট করেছেন যে, তিনি এমনটা করতে চান না। তিনি চান ইরান সঠিক পথ বেছে নিয়ে একটি চুক্তিতে আসুক।”

মিলার জোর দিয়ে বলেন,  “এই নিষেধাজ্ঞা ইরান সরকারের অর্থনৈতিক প্রাণশক্তি শুষে নিচ্ছে। ইরান যদি ভুল পথ বেছে নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই অবরোধ অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়