ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৬ এপ্রিল ২০২৬  
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

তিন দিনের ব্যবধানে ঢাকার মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) রাত ১টার দিকে সাদেক খান ইট খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান। 

তিনি বলেন, “কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশসহ সরকারের গোয়েন্দা  সংস্থাগুলো অপরাধীদের শনাক্তে কাজ করছে”

জানা গেছে, আসাদুল এলাকায় লম্বু আসাদুল নামে পরিচিত ছিল। তার বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার কালনায়। মোহাম্মদপুর মেট্রো হাউজিং এর বি-ব্লক এর একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।  রাতে আসাদুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।  পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ( ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্যে এলেক্স ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। পরপর এ ধরনের ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়