ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:৫৩, ১৬ এপ্রিল ২০২৬
রামেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু

ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার মধ্যে শিশুটি মারা যায়। একই সময়ে ১১ শিশু হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আরো পড়ুন:

ক্ষুদে বার্তায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস জানান, হামের উপসর্গ নিয়ে আজ সকাল পর্যন্ত ১৪৫ জন শিশু চিকিৎসা নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ২৯ শিশু। হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৬১৩ শিশুকে। হাম উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ৫১ শিশুর মৃত্যু হয়েছে।  

তিনি বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতাগুলোতে হাম উপসর্গের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই রামেক হাসপাতালে চাপ একটু কমেছে। রোগীর অবস্থা শংকটাপন্ন হলে রামেক হাসপাতালে পাঠানো হচ্ছে, আমরা চিকিৎসা দিচ্ছি।”

ঢাকা/মাহী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়