ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন ডিসি নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১৬ এপ্রিল ২০২৬  
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন ডিসি নিয়োগ

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

প্রজ্ঞাপন অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জ জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, বর্তমান ডিসিদের প্রত্যাহার করা হয়েছে। সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ আসলাম মোল্লাকে তাদের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়