ঢাকা     রোববার   ২১ জুন ২০২৬ ||  আষাঢ় ৭ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিসিএসে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১৬ এপ্রিল ২০২৬  
বিসিএসে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক 

সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ফাইল ফটো

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
লিখিত জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া, ৯ জনকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়।” 

তিনি আরো বলেন, “ওই সময়ের বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে অনুসন্ধান ও তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়