ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পারস্য উপসাগরে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দ্বিতীয় ট্যাঙ্কারের প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৫১, ১৬ এপ্রিল ২০২৬
পারস্য উপসাগরে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দ্বিতীয় ট্যাঙ্কারের প্রবেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে দ্বিতীয় একটি সুপারট্যাঙ্কার বা বিশালকার তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। 

রয়টার্স জানায়, বুধবার হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করা এই সুপারট্যাঙ্কারটির নাম ‘আরএইচএন’। এটি একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি), যা প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম।

আরো পড়ুন:

মেরিটাইম ইন্টেলিজেন্স সংস্থা এলএসইজি এবং কেপলার-এর তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে খালি অবস্থায় রয়েছে। তবে এটি ঠিক কোন বন্দরের দিকে যাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত একটি ইরানি সুপারট্যাঙ্কার অবরোধ ভেঙে হরমুজ প্রণালি পার হয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল যে, গত সোমবার থেকে শুরু হওয়া তাদের অভিযানের পর থেকে কোনো জাহাজ এই অবরোধ ভাঙতে পারেনি এবং তারা ১০টি জাহাজকে পথ থেকে ফিরিয়ে দিয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়