ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢামেক হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত 

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৬ এপ্রিল ২০২৬  
ঢামেক হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতনামা ৭০ এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সকালে কামরান মোল্লা নামে এক ব্যক্তি তার বাসার অসুস্থ ম্যানেজারকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় পুলিশ ক্যাম্পের সামনে বসে থাকা মানসিক ভারসাম্যহীন ওই নারীকে তার প্রাইভেটকারটি ধাক্কা দেয়। পরে চালক গাড়িটি জরুরি বিভাগের সামনে থামান।
ঘটনাটি দেখে আশপাশের লোকজন চিৎকার করলে চালক নিজেই আহত নারীকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় প্রাইভেটকারের চালক পুলিশ হেফাজতে রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়