ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় ২৪১০ জন অনুপস্থিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১৫ এপ্রিল ২০২৬  
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় ২৪১০ জন অনুপস্থিত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭১ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতির মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭০ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকালে জেলার ১২টি কেন্দ্রে একযোগে বাংলা বিষয়ের এই পরীক্ষা শুরু হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে সরবরাহকৃত পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে জেলার মোট নিবন্ধিত ৮ হাজার ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৩৮ জন অংশগ্রহণ করেছে। সেই হিসাবে প্রথম দিনের পরীক্ষায় মোট ২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের উপস্থিতির হার বেশি ছিল। যেখানে ২ হাজার ৭০ জন ছাত্রের বিপরীতে ৩ হাজার ৭৬৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে।

আরো পড়ুন:

উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি। এই উপজেলায় ১ হাজার ১৭০ জন পরীক্ষার্থী কেন্দ্রে আসেনি। এছাড়া শিবগঞ্জ উপজেলায় ৭৬৮ জন, গোমস্তাপুরে ২৪৭ জন, নাচোলে ১৫৩ জন এবং ভোলাহাটে ৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে পরীক্ষার্থীর বড় একটি অংশ অনুপস্থিত থাকলেও জেলার কোথাও বহিষ্কার হয়নি। সম্পূর্ণ শান্ত ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দীর্ঘ বিরতির পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বা পারিবারিক বিভিন্ন কারণে অনুপস্থিতির সংখ্যা এমন হতে পারে। ১৮ এপ্রিল পর্যন্ত ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ঢাকা/শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়