ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাম্পে ‘তেল নেই’ লিখে মজুত, ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৫ এপ্রিল ২০২৬  
পাম্পে ‘তেল নেই’ লিখে মজুত, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ‘পাম্পে তেল নেই’ ব্যানার সাঁটিয়ে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এই পাম্পে দীর্ঘ সময় ধরে তেল নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছিল এবং ‘পাম্পে তেল নেই’ ব্যানার সাঁটিয়ে বিক্রি বন্ধ রেখেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাম্পের স্টোরেজ ট্যাংক সরেজমিন যাচাই করেন। এ সময় দেখা যায়, পাম্পটিতে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেনসহ মোট ৩ হাজার ৯৯২ লিটার জ্বালানি মজুত রয়েছে।

আরো পড়ুন:

এমন পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি বিক্রি না করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে  ইউএনওর নির্দেশে পাম্পে মজুত থাকা তেল বিক্রি করা হয়।

গত ২৭ মার্চ এই পাম্প মালিককে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রম্যমাণ আলদাত।
 

ঢাকা/শিয়াম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়