ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রৌমারী সীমান্তে ভারতীয় মদসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৫ এপ্রিল ২০২৬  
রৌমারী সীমান্তে ভারতীয় মদসহ আটক ১

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার ও একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবাজার বিওপি সদস্যরা সীমান্ত পিলার ১০৬৫/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জন্দিরকান্দা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় ১৪২ বোতল ভারতীয় মদ, ৩১৫টি খালি গ্যাস সিলিন্ডার, একটি ট্রাক, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ সাড়ে ৪ হাজার টাকা জব্দ করা হয়। আটক করা হয় সাগর মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে। তিনি উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নজরদারি আরো জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক-পাচাররোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/সৈকত/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়