ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় গড়াই নদে গোসলে নেমে শিশুর মৃত্যু, উদ্ধার ২

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১৭ এপ্রিল ২০২৬  
কুষ্টিয়ায় গড়াই নদে গোসলে নেমে শিশুর মৃত্যু, উদ্ধার ২

ফাইল ফটো

কুষ্টিয়ায় গড়াই নদে গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় তার দুই ভাইকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া শহরের রেনউইক বাঁধ এলাকায় ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

 নিহত সাফিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং রেনউইক মোড় এলাকার শামসুল আলম হীরার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ বিকেলে সাফিন, তার ভাই নাফিন এবং চাচাতো ভাই স্মরণ বাড়ি সংলগ্ন গড়াই নদে গোসলে নামে। একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। এসময় স্থানীয় লোকজন নাফিন ও স্বরণকে জীবিত উদ্ধার করতে পারলেও সাফিন তলিয়ে যায়। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীর সহযোগিতায় সাফিনের মরদেহ উদ্ধার করে। 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়