ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আবার হামলা হলে বিশ্বযুদ্ধ হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৮ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৫৮, ১৮ এপ্রিল ২০২৬
আবার হামলা হলে বিশ্বযুদ্ধ হবে: ইরান

ইরানের ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ-রেজা নাগদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা আবার শুরু হলে তা বিশ্বব্যাপী যুদ্ধে রূপ নেবে। শনিবার (১৮ এপ্রিল) প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

নাগদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে ইরান চলতি মাসে তৈরি করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা থামাতে পারবে না।

আরো পড়ুন:

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “যুদ্ধ আবার শুরু হলে, এবার তা বিশ্বব্যাপী রূপ নেবে।”

ইরানের এই সেনা কর্মকর্তা জানান, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভুল হিসাব করেছিল।

২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়। এই সংঘাত নিরসনে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়