ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমতা ও বাংলাদেশি মুসলিমদের মধ্যে ইলু ইলু সম্পর্ক আছে: হিমন্ত

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১৮ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:৫২, ১৮ এপ্রিল ২০২৬
মমতা ও বাংলাদেশি মুসলিমদের মধ্যে ইলু ইলু সম্পর্ক আছে: হিমন্ত

বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মমতা ব্যানার্জিকে নিয়ে সরব হয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, মমতা ব্যানার্জি এবং এই বাংলাদেশি মুসলিমদের মধ্যে ইলু ইলু (আই লাভ ইউ) সম্পর্ক আছে। 

শনিবার (১৮ এপ্রিল) বিজেপি প্রার্থীর সমর্থনে কালিম্পং-এ নির্বাচনী প্রচারে এসে তিনি এ কথা বলেছেন।

আরো পড়ুন:

আসামের মুখ্যমন্ত্রী বলেন, “শুধুমাত্র অনুপ্রবেশকারীদের ভোটের জন্য মমতা ব্যানার্জি দেশ বিক্রি করে দিচ্ছে। আমাদের লক্ষ্য পরিষ্কার। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলেই আমরা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেব এবং সব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করব। মেঘালয় আসাম ত্রিপুরায় বিজেপির সরকার আছে, পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার এলে অনুপ্রবেশকারীদের বাংলা এবং ভারত থেকে লাথি মেরে তাড়াব।”
 

ঢাকা/সুচরিতা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়