হরমুজ প্রণালিতে হামলার শিকার ভারতীয় ট্যাঙ্কার
অপরিশোধিত তেলবাহী একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় হামলার শিকার হয়েছে। এ ঘটনায় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়া দিল্লি।
শনিবার (১৮ এপ্রিল) আল-জাজিরা ও ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, জাহাজটির নাম সানমার হেরাল্ড এবং জাহাজের নাবিক ও জাহাজটি নিরাপদ রয়েছে।
রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টাকালে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গুলিবিদ্ধ হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই একই ঘটনায় নয়া দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা শর্ত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রকেও তাদের তেলের ট্যাঙ্কারের ওপর থেকে অবরোধ সম্পূর্ণ তুলে নিতে হবে। শনিবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে হরমুজ প্রণালি আবারো বন্ধ করা হয়েছে।
ঢাকা/শাহেদ
আবার হামলা হলে বিশ্বযুদ্ধ হবে: ইরান