ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের পরদিন ব্যবসায়ীর লাশ উদ্ধার, শরীরে ছিল পোড়া চিহ্ন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৯ এপ্রিল ২০২৬  
নিখোঁজের পরদিন ব্যবসায়ীর লাশ উদ্ধার, শরীরে ছিল পোড়া চিহ্ন

ফাইল ফটো

পাবনায় নিখোঁজের পরদিন কুদ্দুস আলী শেখ (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে বাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুদ্দুস আলী শেখ সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুরত আলী শেখের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ, পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেলে কুদ্দুসসহ তার কয়েক বন্ধু এলাকার একটি ভুট্টা খেতে তাস খেলছিলেন। তখন কেউ একজন মোবাইলে তাদের জানান, সেখানে পুলিশ যাচ্ছে। এমন খবরে সবাই দৌড়ে পালিয়ে যান।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, “রাতে কুদ্দুস বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। তবে, সন্ধান পায়নি। রবিবার সকালে ভুট্টা ক্ষেতের পাশে পুকুরপাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার শরীরের কয়েকটি স্থানে পোড়া চিহ্ন ছিল।”

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহাদ হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়