ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১৯ এপ্রিল ২০২৬  
মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

ফাইল ফটো

‎ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর সীমান্তের পার-গোপালপুর এলাকার ভারতীয় অংশে তাদের আটক করা হয়।

‎আটকরা হলেন- উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং আবু বকরের ছেলে সোহাগ।

‎বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের ভেতরে টহলরত বিএসএফ সদস্যরা তিন জনকে আটক করে।

‎৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, “তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর রাখছি।”

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়