ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাভারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২৭, ১৯ এপ্রিল ২০২৬
সাভারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

সাভারে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকা থেকে তাদের আটক করে সাভার মডেল পুলিশ।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে ডগরমোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- শান্ত (২০) ও ইমন মোল্লা (২৪)।

আরো পড়ুন:

ভুক্তভোগীর বাবা বলেন, “গত বৃহস্পতিবার বিকেলে মেয়ে স্থানীয় একটি দোকানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে শান্ত ওর ওড়না টেনে নিয়ে যায়। পরে ওড়না আনতে গেলে হাত-মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে শান্ত-ইমনসহ পাঁচ জন মিলে ধর্ষণ করে।”

সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়