ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা নিয়েছে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:২০, ১৯ এপ্রিল ২০২৬
‘সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা নিয়েছে সরকার’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ফটো।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং একটি জাতীয় অনলাইন ডাটাবেইজ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। 

আরো পড়ুন:

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী জানান, ভুয়া সংবাদ প্রতিরোধে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সাংবাদিকদের জন্য এআই, মাল্টিমিডিয়া ও তথ্যভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। ঢাকায় ও ঢাকার বাইরে নিয়মিত কর্মশালা আয়োজন করা হচ্ছে।

তিনি আরো বলেন, তথ্য অধিদপ্তর থেকে গুজব প্রতিরোধে ফটোকার্ড ও তথ্যবিবরণী প্রকাশ করা হয়েছে। পাশাপাশি প্রেস কাউন্সিল আইন আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অস্বচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারের সহায়তা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/এএএম/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়