ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:২৮, ১৯ এপ্রিল ২০২৬
তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। এছাড়াড় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। রবিবার (১৯ এপ্রিল) ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার দুপুরে তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় বিস্ফোরণটি ঘটেছে। সেখানে কাট্টানাপাট্টি এলাকায় একটি বাজি কারখানায় এ ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণটি হয়েছে তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, কারখানার একটি অংশ ভেঙে গিয়েছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরো পড়ুন:

বিস্ফোরণের সময়ে কারাখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনাস্থলেই অন্তত ১৯ জন নিহত হয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। বিস্ফোরণস্থল থেকে ছয় জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্ধারিত ছুটির দিন রবিবারেও কারখানাটি চালু রেখে নিয়ম লঙ্ঘন করছিল মালিক পক্ষ। কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে এবং এর জন্য দায়ীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে চারটি বিশেষ দল গঠন করা হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়