ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন রাজিন 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২১ এপ্রিল ২০২৬  
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন রাজিন 

ফাইল ফটো

নোয়াখালীতে কারাগারে বসে চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছেন হত্যা মামলার আসামি মাহবুব এলাহী রাজিন (১৬) নামে এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় তার এসএসসি পরীক্ষা।

আরো পড়ুন:

রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা। একটি হত্যা মামলার আসামি হিসেবে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে থাকতেন তিনি।

কারাগার সূত্রে জানায়, রাজিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। চলতি ২০২৬ সালে সে এসএসসি পরীক্ষার্থী হওয়ায় নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন করেন। আদালত বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। আদালতের বিশেষ অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতরেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন রাজিন। 

তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল। আইনি প্রক্রিয়ার কারণে কারাগারের ভেতরেই বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হচ্ছে। যা নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে।

নোয়াখালী কারাগারের জেল সুপার আবদুল বারেক বলেন, “গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে থাকেন রাজিন। শুধু মাত্র পরীক্ষা দেওয়ার জন্য তাকে এখানে আনা হয়েছে। বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগারের নেওয়া হবে তার।”
 

ঢাকা/সুজন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়