বাংলাবান্ধা স্থলবন্দরে ৪ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং সরকারি ছুটি মিলিয়ে চারদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এ তথ্য জানিয়েছেন।
ইমিগ্রেশন ও স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার (২৪ এপ্রিল) সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। বন্ধের এ সময়ে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, “সরকারি ছুটির দিনসহ মোট চারদিন স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আবারো বন্দরে স্বাভাবিক হবে কার্যক্রম।”
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে, ভারত যেহেতু ভোট উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ হয়ে থাকবে।
ঢাকা/নাঈম/মাসুদ
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার