ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে চাই: শহীদ জাবিরের মা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:১৭, ২১ এপ্রিল ২০২৬
জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে চাই: শহীদ জাবিরের মা

মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। মনোনয়নপত্র জমা দিয়ে জানিয়েছেন, জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে তিনি সংসদে কথা বলতে চান। 

মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁও নির্বাচন ভবনে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

আরো পড়ুন:

এ সময় তিনি বলেন, “আমাদের শহীদ পরিবারের কষ্ট কোনোদিনও কেউ মিটাতে পারবে না। তবে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি আমার শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের কথা তুলে ধরতে চাই।”

রোকেয়া বেগম জানান, আন্দোলনের সময় তার সন্তান জাবির মাত্র ৬ বছর বয়সে শহীদ হয়। ঘটনাটি ঘটেছিল রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায়। 
তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট আমরা লং মার্চের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই পরিবারের সবাই মিলে বের হয়েছিলাম। সেই সময়ই এই ঘটনা ঘটে।”

তিনি আরও বলেন, “আমরা তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে প্রতিদিনই আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। পরিবারে সবাই আমার জা, দেবর, আত্মীয়স্বজন সবাই আন্দোলনে যুক্ত ছিল।”

জামায়াতে ইসলামী বাংলাদেশ তাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “উনারা শহীদ পরিবারের জন্য একটি আসন ছেড়ে দিয়েছেন। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, সেটি ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

ঢাকা/এমএসবি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়