ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার ছিটকে পড়ল ধান ক্ষেতে

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৬ জুন ২০২৬  
ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার ছিটকে পড়ল ধান ক্ষেতে

ময়মনসিংহে অনুমোদনবিহীন রেলক্রসিংয়ে উঠে পড়া একটি প্রাইভেট কার ট্রেনের ধাক্কায় ছিটকে ধান ক্ষেতে পড়েছে। তবে, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুর পৌনে দুইটার দিকে নগরীর সুতিয়াখালি রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আকতার হোসেন ঘটনাটি নিশ্চিত করেন। 

তিনি বলেন, নগরীর সুতিয়াখালি এলাকায় একটি অনুমোদনবিহীন রেলক্রসিং আছে। বরযাত্রী নিয়ে একটি প্রাইভেট কার ওই রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ট্রেন প্রাইভেট কারের সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটি পাশের ধান ক্ষেতে ছিটকে পড়ে। কারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনেরও ক্ষতি হয়নি। ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল আছে বলেও জানান তিনি।

ঢাকা/মিলন 

সর্বশেষ

পাঠকপ্রিয়