ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৬ জুন ২০২৬  
মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত 

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাতে পড়ে যায়।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আরো পড়ুন:

মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে সিরাজদিখান-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার কুসুমপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের বজ্রযোগীনি এলাকা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিদেশগামী দুবাই প্রবাসী মোহাম্মদ লিটনের স্ত্রী মমতাজ বেগম পানিতে ডুবে মারা যায়।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা মাইক্রোবাসের যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় মাইক্রোবাসের ১০ যাত্রী জীবিত উদ্ধার হলেও ওই নারী নিখোঁজ হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে যোগ দেয়। তারা মমতাজ বেগমের (৩০) লাশ উদ্ধার করে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মো. লিটনের স্ত্রী। 

আহতরা হলেন- লিটন সরকার (৪০), নিহতের ছেলে তোহাদ (১১), মেয়ে ফাতেমা আক্তার (৯), স্বজন ফরিদা বেগম (৪৫), আলেয়া (৫৫), হাসান (২৭), রাজিয়া (৩৫), উষা (১৭), অহনা (১৫) ও ফারজানা (১৭)।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফরিদা, হাসান, আলেয়া, রাজিয়া ও উষাকে ঢাকায় পাঠানো হয়েছে। তোহাদ ও ফাতেমাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, দুপুর পৌনে একটার দিকে নারী ও শিশুসহ আটজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে মমতাজ বেগম মৃত অবস্থায় ছিলেন। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুইজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাইক্রোবাসের ১১ যাত্রীর মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়