ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ১৬ জুন ২০২৬  
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াদা উদ্ধার করা হয়।

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার কামাল হোসেন (৪৪) টেকনাফের আলিখালী এলাকার আহমেদ হোসেনের ছেলে। 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, টেকনাফ থানাধীন হ্নীলার আলিখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা সোমবার (১৫ জুন) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদকের বিস্তাররোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 


 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়