ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নবীনগরের প্রকৌশলীকে মারধরের ঘটনায় পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৪১, ২০ এপ্রিল ২০২৬
নবীনগরের প্রকৌশলীকে মারধরের ঘটনায় পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে উপ-সহকারী প্রকৌশলীকে মারধরের ঘটনায় পলাতক আসামি মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (১৯ এপ্রিল) রাতে  র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেটের যৌথ অভিযানে চট্টগ্রামের কাজের দেউড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

র‌্যাব সূত্র জানায়, গত ১৩ এপ্রিল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুটা জিসি থেকে শিবপুর আএন্ডএইচ সড়কের কাজ পরিদর্শনে যান উপ-সহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম ও তার সহকর্মীরা। পরিদর্শনকালে সড়কের কাজ নিম্নমানের দেখতে পেয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠি ও ইট দিয়ে হামলা চালিয়ে সরকারি কাজে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়, যার মধ্যে বিল্লাল হোসেন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার ২ নম্বর আসামি বিল্লাল হোসেন চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় অবস্থান করছেন। পরে ১৯ এপ্রিল রাতে যৌথ অভিযান চালিয়ে নুর আহমদ সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা/রেজাউল/ফিরোজ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়