ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘এসএসসি পরীক্ষায় কড়া নজরদারি, মন্ত্রণালয় থেকে সিসিটিভি পর্যবেক্ষণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:১০, ২০ এপ্রিল ২০২৬
‘এসএসসি পরীক্ষায় কড়া নজরদারি, মন্ত্রণালয় থেকে সিসিটিভি পর্যবেক্ষণ’

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশে পরীক্ষা ব্যবস্থাপনায় কঠোর নজরদারি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন,  “এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে সারাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি বাড়াচ্ছে সরকার। প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “সব পরীক্ষা কেন্দ্রকে এরইমধ্যে সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে এবং কেন্দ্রগুলোর ক্যামেরার আইডিও সংগ্রহ করা হয়েছে। ফলে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি মন্ত্রণালয় থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।” 

শিক্ষামন্ত্রী জানান, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য কেন্দ্রভিত্তিক তদারকি আরো জোরদার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়