ঢাকা শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড
ঢাকা শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ৩৮ মিনিটে হাসপাতালের বি ব্লকের চতুর্থ তলায় আগুন লাগে। এর কিছুক্ষণ পরেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডি ডটকমকে বলেন, “আগুন লাগার পর সেখানে চারটি ইউনিট গিয়ে কিছু সময়ের মধ্যেই নির্বাপন করে। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।”
এদিকে, আগুন লাগার খবরে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে। রোগীদের নিরাপদে নামিয়ে আনা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বেশ কিছু মালামাল ও কাগজপত্র পুড়ে গেছে।
ঢাকা/এমআর/ইভা