ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চামড়া নষ্ট ঠেকাতে সারা দেশে বিনামূল্যে লবণ বিতরণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১৪ মে ২০২৬   আপডেট: ০৮:২৩, ১৪ মে ২০২৬
চামড়া নষ্ট ঠেকাতে সারা দেশে বিনামূল্যে লবণ বিতরণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বুধবার সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (বাঁয়ে)।

কোরবানির চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য এবার সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

মন্ত্রী বলেন, ‍“প্রতি বছর ঈদে চামড়া সংরক্ষণের অভাবে বড় ক্ষতি হয়। অথচ এই চামড়াই দেশের ট্যানারি ও চামড়াজাত শিল্পের প্রধান কাঁচামাল। এবার জেলা-উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিনামূল্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ পৌঁছে দেওয়া হবে।”

আরো পড়ুন:

তিনি জানান, কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়ানোর ওপর হাজার হাজার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন মাদ্রাসা সংশ্লিষ্টদের নিয়ে সংরক্ষণ বিষয়ে সচেতনতা প্রশিক্ষণ চালাবে। ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় মসজিদে জুমা ও ঈদের খুতবায় এ বিষয়ে প্রচার করা হবে।”

চামড়ার দাম প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, “ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। খাসির চামড়া ২৫-৩০ টাকা এবং বকরির চামড়া ২০-২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।”

মন্ত্রী বলেন, “সরকার চায় দেশের শিল্পেই চামড়া ব্যবহার হোক, যাতে মূল্য সংযোজন করে পণ্য বিদেশে রপ্তানি করা যায়। তবে, প্রয়োজনে সীমিত সময়ের জন্য ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে।”

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়