বাগেরহাটে বোরো ধান সংগ্রহ শুরু
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহ উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১৪৪০ টাকা মণ দরে ৭ হাজার ৫১৩ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১ হাজার ২১২ মেট্রিক টন, মোরেলগঞ্জে ৯৭০ মেট্রিক টন, রামপালে ৫৩২ মেট্রিক টন, ফকিরহাটে ৯৪৫ মেট্রিক টন, মোল্লাহাটে ৯০৮ মেট্রিক টন, কচুয়ায় ৮৫৩ মেট্রিক টন এবং চিতলমারীতে ১ হাজার ৩৬৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরকারি গুদামে বিক্রি করতে হলে ধানের ময়েশ্চার সর্বোচ্চ ১৪ শতাংশ হতে হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “এবার আমরা শতভাগ ধান সংগ্রহ করতে চাই। প্রান্তিক কৃষকরা যাতে সরকারি গুদামে সহজে ধান বিক্রি করতে পারেন সেজন্য আমরা সব ধরণের নির্দেশনা দিয়েছি। আশা করি, কৃষকরা ভোগান্তি ছাড়াই ধান বিক্রি করতে পারবেন।”
ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ দিলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেনসহ কৃষকরা।
ঢাকা/আমিনুল/মাসুদ
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন