ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১২ মে ২০২৬  
নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ান” এই প্রতিপাদ্যে নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে নড়াইল সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

সভায় নড়াইল-২ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, “নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদন্ড। তাদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।’’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী, বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসা. শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়